আমাদের গল্প

একটি স্বপ্ন, কিছু সাহস, আর তিন ভাইয়ের অদম্য ইচ্ছাশক্তির গল্প।

প্রতিটি বড় যাত্রার শুরু হয়
একটি স্বপ্ন থেকে।

Brothers Suggestion–এর গল্পটাও ঠিক তেমনই—একটি স্বপ্ন, কিছু সাহস, আর তিন ভাইয়ের অদম্য ইচ্ছাশক্তির গল্প।

সাফল্যের সেই শুরু

মাহমুদ ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর ডি ইউনিটে প্রায় ৭৭ হাজার শিক্ষার্থীর মাঝে ১ম স্থান অধিকার করেন। সেই সাফল্যের পরের বছরই হঠাৎ করে তাঁর মাথায় আসে একটি নতুন ভাবনা—নিজেদের অভিজ্ঞতা ও পরিশ্রমকে বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। যে ভাবনা, সেই কাজ। শুরু হয়ে গেল বই লেখা।

১ম

জাবি ডি ইউনিট

৭৭,০০০ শিক্ষার্থীর মাঝে

নামের প্রশ্নে সিদ্ধান্ত নিতে দেরি হয়নি। যেহেতু তিন ভাই মিলে একসাথে কাজ করছিলাম, তাই নাম রাখা হলো—Brothers Suggestion। এই বইটি খুব অল্প সময়ের মধ্যেই জাবি ডি ইউনিটের শিক্ষার্থীদের কাছে বিশেষ একটি সহায়ক বই হিসেবে পরিচিতি পায়—অনেকের কাছে যা এখনও আলাদীনের চেরাগ।

২৬ ডিসেম্বর ২০২১

হোয়াইট বোর্ড থেকে
অনলাইন প্ল্যাটফর্ম

করোনার সেই নিস্তব্ধ সময়ে জন্ম নেয় আরেকটি নতুন ভাবনা—নিজেদের একটি অনলাইন প্ল্যাটফর্ম শুরু করার। পড়ানো সবসময়ই আমাদের প্যাশন ছিল। তাই খুব ছোট পরিসরে, একটি হোয়াইট বোর্ড দিয়ে শুরু হয় Brothers Suggestion–এর নতুন যাত্রা।

থামিনি আমরা, কারণ বিশ্বাস ছিল

শুরুর সাড়া ছিল আশাব্যঞ্জক। কিন্তু কিছু অনিবার্য কারণে সেই পথচলা থেমে যায়। প্রায় দুই বছর পর আবার নতুন করে শুরু করি। ততদিনে অনেকেই অনেক দূর এগিয়ে গেছে। তবুও আমরা থামিনি। কারণ আমরা বিশ্বাস করি, আন্তরিকতা ও পরিশ্রম কখনও বিফলে যায় না। এই পথচলায় শিক্ষার্থীদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।

"আজ আমরা হয়তো আকারে ছোট, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। যে শিক্ষার্থী একবার আমাদের সাথে যুক্ত হয়, সে শুধু একটি ক্লাসের অংশ হয় না—সে একটি পরিবারের অংশ হয়ে যায়।"

THE FOUNDERS

শিক্ষার্থীদের পাশে আমরা তিন ভাই

ডা. তানভীর আহাম্মেদ

ডা. তানভীর আহাম্মেদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ

মাহমুদ হাসান

মাহমুদ হাসান

১ম স্থান, জাবি ডি ইউনিট

তাহমিদ হাসান

তাহমিদ হাসান

ময়মনসিংহ মেডিকেল কলেজ

জাহিদ হাসান

সার্বিক তত্ত্বাবধানে

আমাদের বড় ভাই

জাহিদ হাসান

আমাদের প্রতিশ্রুতি

আমাদের লক্ষ্য খুবই সহজ—আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকা, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে।

Brothers Suggestion: বিশ্বাস, দায়িত্ব এবং প্রতিশ্রুতি।

তুমি কি আমাদের নতুন ব্যাচে
যুক্ত হতে প্রস্তুত?